ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১২:২০ দুপুর

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যায়ের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে।

আরও পড়ুন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার যথারীতি বন্ধ থাকবে।

জ্বালানি ব্যবহারে সাশ্রয় এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সময়সূচি কমিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সময়সূচি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন

তেলের দাম বৃদ্ধি বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে ১০ কিলোমিটার যানজট

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

মাদারীপুরে লিফটে আটকে পড়া ৭ নারীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা