ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১০:৩২ রাত

বগুড়ার নন্দীগ্রামে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার নন্দীগ্রামে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) ও রংপুর সদরের কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)।

গতকাল বোবিবার বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৮৬টি অবৈধ ও নকল বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এসময় স্ট্যাম্প পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেছেন : বিএনপি’র প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নতুন যাত্রায় সানি লিওন

ইরানে ইন্টারনেট বন্ধ টানা ৩৭ দিন, ভাঙলো রেকর্ড

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার