ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১০:১১ রাত

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে জিআরপিকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল উদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তে চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নতুন যাত্রায় সানি লিওন

ইরানে ইন্টারনেট বন্ধ টানা ৩৭ দিন, ভাঙলো রেকর্ড

পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি বিকাশে টাকা পাঠিয়ে মিলল নষ্ট মিটার

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের

রংপুরে ২৪ ঘণ্টায় হামের আরও ৭ রোগী শনাক্ত