বগুড়ার সারিয়াকান্দিতে ধর্ষণ আসামি গ্রেফতার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে ভুট্টাক্ষেতে একজন নারীকে ধর্ষণ এবং তার বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী আদালতে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে একজন আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের একজন গৃহবধূকে প্রায়ই কুপ্রস্তাব দিতো একই গ্রামের হামেদ আলী খাঁর ছেলে মোঘল খাঁ (৩৯) এবং হাফিজার খাঁর ছেলে বিদ্যুৎ খাঁ (৩৯)। গত ৩ মার্চ ওই গৃহবধূ তাদের বাড়ির পাশের জনৈক আল আমিনের ভূট্টার ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সুযোগে মোঘল খাঁ এবং বিদ্যুৎ খাঁ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে থাকে। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে বিবস্ত্র অবস্থায় পরে থাকতে দেখে তার পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে গৃহবধূ এ ঘটনার কথা সবাইকে খুলে বলে এবং আসামিদের নাম প্রকাশ করে। পরে আসামিরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূর বাড়িঘরে হামলা ভাংচুর চালায় এবং তাদের বসতবাড়ি থেকে ৩টি গরু লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে গত ৮ মার্চ বগুড়া জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গত ৩ এপ্রিল সারিয়াকান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঘল খাঁকে কর্ণিবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
আরও পড়ুনগৃহবধূর স্বামী বলেন, আমি একেবারেই গরীব মানুষ। আমি মানুষের জমিতে দিনমজুরির কাজ করি। নিজের বলতে আমার কোনও জায়গা জমি নাই। আসামিরা অনেক টাকাওয়ালা দুষ্টু প্রকৃতির লোক। বিষটির আমি সঠিক বিচারের দাবি জানাই। আসামি পক্ষের ১০ থেকে ১৫ জন লোকজন প্রায়ই আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছি না।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে গ্রেফতার আসামিকে গত ৩ এপ্রিল বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় বাদি আমাদের থানায় মামলা করতে আসেননি, তিনি সরাসরি বগুড়া জেলা আদালতে মামলা দায়ের করেছেন। আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন


_medium_1775400550.jpg)


_medium_1775400084.jpg)

