ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ রাত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দেড়শ’কেন্দ্রে নিরাপত্তা দিবে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দেড়শ’কেন্দ্রে নিরাপত্তা দিবে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে ১৫০টি  ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আবার ৫টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসাবে চিহিৃত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

সদর আসনের সবগুলো ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দিবে পুলিশ, র‌্যাব,সেনাবাহিনী ও আনসারসহ আইন শৃংখলা বাহিনীর ৩ হাজার ৯০৭ জন সদস্য। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ছাড়াও পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। আরও দায়িত্ব পালন করবেন র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও। এছাড়া দায়িত্ব পালন করবেন পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বগুড়া জেলা পুলিশের ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সূত্র জানায়, আগামি ৯ এপ্রিল  বৃহস্পতিবার সংসদ উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ভোটকেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। বগুড়া-৬ সদর আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

এর মধ্যে ৫টি অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ), ৪৮টি ঝুঁকিপুর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৯৭টি সাধারণ কেন্দ্র রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) ৫টি কেন্দ্র হলো,বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন (উচ্চ মাধ্যমিক ভবন) পুরুষ ভোট কেন্দ্র ও মহিলা ভোট কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বগুড়া করনেশন ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ পুরুষ এবং মহিলা ভোট কেন্দ্র।

আরও পড়ুন

ডিএসবি সূত্র জানায়, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েেেছ। অতি ঝুঁকিপূর্ণ (অতি গুরত্বপূর্ণ) কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসাবে ৬ জন করে পুলিশ ও ১৫-১৬ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ (গুরত্বপুর্ণ) কেন্দ্রে এবং সাধারণ ভোটকেন্দ্রে ৫ জন করে পুলিশ ও ১২ থেকে ১৫ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সেইসাথে স্টাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন ১০ হাজার ৪৫১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দেড়শ’কেন্দ্রে নিরাপত্তা দিবে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য

বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

গুম ও মানবাধিকার অধ্যাদেশ নিয়ে বিতর্ক, অবিচার না হওয়ার আশ্বাস

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ১০

জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৪

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা