ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪২ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ১০

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ১০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে। এরা হলো, মাদক মামলায় উপজেলার ডাকাহার মাসিন্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে ওমর ফারুক (৩০)।

গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলা গোবিন্দপুর গ্রামের আব্দুল গফুর প্রামানিকের ছেলে জাহেদ আলী, দুপচাঁচিয়া মাস্টার পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে আকরাম হোসেন, উত্তর মন্ডলপাড়ার নাছির মন্ডলের ছেলে ইসমাইল হোসেন, লালুকা গ্রামের বাবলু প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম, ছোট ধাপ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেলিম, ডিমশহর চকরামপুর গ্রামের জিবরাইলের ছেলে সাজু, বাহার আলী মন্ডলের ছেলে মাহফুজার রহমান, চখসুখানগাড়ি গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন ও সঞ্জয়পুর গ্রামের সানোয়ার প্রামানিকের ছেলে শাকিল হোসেন ওরফে শান্ত প্রামানিক।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম ও মানবাধিকার অধ্যাদেশ নিয়ে বিতর্ক, অবিচার না হওয়ার আশ্বাস

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ১০

জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৪

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার