ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : দেশের মধ্যে পেঁয়াজ আবাদে প্রথম পাবনার সুজানগরে এ বছর মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মৌসুমি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১শ’ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। ইতোমধ্যে জমি থেকে মৌসুমি পেঁয়াজ উঠানো শেষের দিকে।

উপজেলার মানিকহাট গ্রামের আদর্শ চাষি ওমর আলী প্রামাণিক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর প্রতিবিঘা জমিতে সাধারণ জাতের পেঁয়াজের ফলন হয়েছে কমপক্ষে ৭০মণ। আর উন্নত জাতের পেঁয়াজের ফলন হয়েছে ১শ’ থেকে দেড়শ’ মণ।

তবে হাট-বাজারে পেঁয়াজের বাজার একদম মন্দা হওয়ায় হতাশ চাষিরা। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুজ্জামান বলেন, সার, বীজ এবং শ্রমিকসহ প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ ১১শ’ থেকে ১২শ’ টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৮শ’ থেকে এক হাজার টাকা দরে। এ হিসাবে কৃষকের প্রতি মণ পেঁয়াজে লোকসান হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে হাট-বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। সেকারণে বাজার মন্দা। তবে ২/১ মাসের মধ্যে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজের বাম্পার ফলন বাজার মন্দা হওয়ায় চাষিরা দিশেহারা

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

নির্বাচনের ভালো মন্দ নির্ভর করে প্রিজাইডিং অফিসারের উপর : বগুড়ায় নির্বাচন কমিশনার

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল