ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:১২ রাত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও এক শিশু মারা গিয়েছে। ৬ মাস বয়সী ওই শিশুর নাম আবু রায়হান। সে ‍কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার সোহাগ আলী ও বৈশাখী দম্পতীর ছেলে।

আজ রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিনদিকে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।রায়হানের বাবা ও পারিবারিক সূত্রে জানা যায়, সে গত সাতদিন আগে রায়হানের  হামের উপসর্গ দেখা দেয়। জ্বর, ঠান্ডা-কাশি এবং শরীরে কিছু দাগ দেখা দেওয়ায় তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, রায়হান নামের ওই শিশুটিকে আজ বেলা ১১টার দিকে এখানে নিয়ে এসে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তার জরুরি ভেন্টিলেশনের প্রয়োজন ছিল, যে সুবিধা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাড়ে তিনটার দিকে শিশুটি মারা যায়।

আরও পড়ুন

প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ৮ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

নির্বাচনের ভালো মন্দ নির্ভর করে প্রিজাইডিং অফিসারের উপর : বগুড়ায় নির্বাচন কমিশনার

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি মনিরুল

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী-পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি