ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:২০ রাত

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।

আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, ৩য় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে শূন্যপদ ৬৮ হাজার ৮৮৪ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য শ্রেণিতে শূন্যপদ ৮ হাজার ১৩৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করতোয়া নদীর ওপর ফতেহ আলী ব্রিজ কাজ শুরুর তিন বছরেও পূর্ণাঙ্গ ব্রিজ পেলো না পূর্ববগুড়ার মানুষ

নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

নির্বাচনের ৪ বছর ৩ মাস পর গৌরীপুরে লাঙ্গল প্রার্থীকে বিজয়ী ঘোষণা