ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:২০ রাত

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরতলীর উপ শহর সংলগ্ন নিশিন্দারা মৌজার ৩১৩, ৬৯০৮ নং ডি.পি খতিয়ানে  ১৭১৮ দাগের ১৪ শতক জমি থেকে প্রায় ২০ টি ছোট বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বগুড়া শহরের কাটনার পাড়ার মৃত হাজী কছিমদ্দিনের ছেলে এ ডাব্লিউ এম মাসউদ।

বগুড়া সদর থানায় অভিযোগ করে বলেছেন বগুড়া শহরের ঠনঠনিয়ার মৃত মুকুলের মেয়ে মোছা. ময়না (৩০), মো. বকুল এর ছেলে মো. জেমস (৩৫), মৃত মজিবুর রহমানের ছেলে মো. ইমরোজ, সহ অজ্ঞাতনামা ৭/৮ জন তার ভাগ্নে ভাগ্নির সম্পত্তি গত ৩০ মার্চ সকাল সাড়ে ১০ টায় নিজের সম্পত্তি দাবি করে জোর করে কাটা তারের বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করে এবং ২০টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। একই সাথে ইটের প্রাচীর ভেঙ্গে তাদেরকে হত্যার হুমকি দেয়। তিনি অভিযোগ করে বলেন প্রাণ নাশের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করতোয়া নদীর ওপর ফতেহ আলী ব্রিজ কাজ শুরুর তিন বছরেও পূর্ণাঙ্গ ব্রিজ পেলো না পূর্ববগুড়ার মানুষ

নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে