পরিবেশমন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার সচিবালয়ে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় সবুজায়ন সম্প্রসারণ এবং জ্বালানিখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন
রাষ্ট্রদূত নেপালের বন ব্যবস্থাপনায় সাফল্য তুলে ধরে জানান, দেশটির প্রায় ৪৫ শতাংশ এলাকা বনভূমি। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বিমসটেকের আওতায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন), পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন উপস্থিত ছিলেন।
উভয়পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে একমত পোষণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1775047186.jpg)
_medium_1775045518.jpg)





