ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:৩৯ বিকাল

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

বুধবার (১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর এখন পর্যন্ত নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবাসাভাড়াচিকিৎসাশিক্ষাগ্যাসপানি ও বিদ্যুতের খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সংগঠনের নেতারা বলেনবর্তমান বাস্তবতায় দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পাশাপাশি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৫ থেকে ৯ এপ্রিল দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান১০ এপ্রিল উপজেলা-জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা এবং প্রতিনিধি সমাবেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে চার বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ৮ ড্রাম ডিজেল উদ্ধার

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট