ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:১৬ বিকাল

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটিতে গাড়িতে অভিযান চালিয়ে এক হাজার সাতশ কেজি জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অবৈধভাবে জাটকা বহন করা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ওই স্থানে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই জাটকা মাছ উদ্ধার করে।

আরও পড়ুন

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী আহমেদ সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শূকরের পাল

হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

পর্দার আড়ালে সরকারি গাড়ির তেল বিক্রি, ড্রাইভার হাতেনাতে ধরা

ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর বিষপানের ঘটনায় যুবক গ্রেফতার

ঢাবি উপাচার্যের সঙ্গে আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের সৌজন্য সাক্ষাৎ