সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় সংসদ অধিবেশনে উত্তাপ ছড়িয়েছে। ‘জুলাই সনদ আদেশ’ নিয়ে বিতর্ক এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের (মিসকোড) প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
ওয়াক আউটের ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা ৯সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষইয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।'
আরও পড়ুনতিনি বলেন, 'আমরা প্রতিকার যে পেলাম না এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা 'ওয়াক আউট' করছি।'
সংসদীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিনে এই ওয়াকআউটের ফলে অধিবেশনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিরোধী দলের অনুপস্থিতিতেই পরবর্তীতে অধিবেশনের অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1775043259.jpg)

