উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গত রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি দল ক্যাম্প-৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী ‘এআরএ’ সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের বসতঘরে তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনতল্লাশিকালে সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান এবং ২ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ থেকে ৭ জোড়া এআরএ গ্রুপের সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774880033.jpg)

_medium_1774879471.jpg)

_medium_1774878835.jpg)
_medium_1774878359.jpg)

