ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক হিলির বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে এক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি পরিবার জানতে পারার পর ভুক্তভোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

বগুড়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

বরিশালে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭