ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

পাচারকালে হবিগঞ্জের লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলারকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল রবিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি চালের দোকান থেকে এসব চাল আটক করে।

আটক জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। তাকে রাতেই লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জাকারিয়া চৌধুরী রতনকে লাখাই থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে করাব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাকারিয়া চৌধুরী তার সহযোগীদের মাধ্যমে টমটমযোগে (ইজিবাইক) সরকারি বরাদ্দের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের গরুর বাজারে ব্যবসায়ী আবুল কাশেমের দোকানে পাঠান। এ খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম কাশেমের দোকানে অভিযান চার্লিয়ে ৭০৯ কেজি চাল আটক করেন। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাকারিয়া চৌধুরী রতনকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যবান্ধব কর্মসূচির ৭০৯ কেজি চালসহ ডিলার আটক

বগুড়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

বরিশালে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭

কমিটি গঠনে শিবির সংশ্লিষ্টদের বাদ দেওয়ার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

তরমুজে লবণ মিশিয়ে খাবেন যে কারণে

সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ