কুষ্টিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে শ্রমিক হত্যা, যাবজ্জীবন ৪
কুষ্টিয়ার মিরপুর থানার একটি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার দণ্ডপ্রাপ্ত ৩ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন এবং আবু তাহের (৪৭) নামের পলাতক আরেক আসামীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক (৪৪), মো. মসলেম মোল্লার ছেলে আবু তাহের (৪৭), আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন (৫৫) এবং ওমর আলীর ছেলে মো. মিলন হোসেন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদমান দ্বন্দ চলে আসছিলো। প্রায়ই পক্ষগনের মধ্যে হামলা মামলা মারধর ভাংচুর লুটপাটের ঘটনা ছিলো নিত্যদিনের সঙ্গী। প্রতিনিয়তই পক্ষগণ প্রতিপক্ষকে ফাঁসাতে মারধর সহ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকে। তারই ধারাবাহিক ঘটনার একটি হলো এই মামলার বাদিনী সুমী খাতুনের স্বামী কৃষি শ্রমিক সাহাবুল মন্ডলকে হত্যাকান্ডের ঘটনা।
বাদিনী সুমী খাতুন তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাগা গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম মন্ডলকে নিয়ে মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামে ছোট বোন ওমান প্রবাসী কাজলী খাতুনের বাড়িতে বসবাস করছিলেন। ২০১৯ সালের ২০ অক্টোবর বেলা সাড়ে ৩টায় বাজার করার উদ্দেশ্যে শিশু পুত্র সাব্বিরকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন সাহাবুল মন্ডল। ঘণ্টা দুয়েক পর ছেলে সাব্বির বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসলেও সাহাবুল মন্ডল আর ফিরে আসেনি। পরদিন সকাল সাড়ে ৮টায় নিকটস্থ বুড়াপাড়া প্রাইমারী স্কুলের পিছনে একটি ধইঞ্চা ক্ষেত্রের আইলের উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমী খাতুন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ১২ ডিসেম্বর ৪ জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774878835.jpg)
_medium_1774878359.jpg)



