ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার রিয়া গোপ স্টেডিয়ামের পাশে রয়েল গার্মেন্টসের সামনের রাস্তা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, উদ্ধার করা বিদেশি পিস্তলটি একেবারেই নতুন এবং সচল অবস্থায় রয়েছে।
আরও পড়ুনতিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এটি কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কিনা, তাও যাচাই করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774875969.jpg)


_medium_1774875222.jpg)


