ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪০ বিকাল

কমিটি গঠনে শিবির সংশ্লিষ্টদের বাদ দেওয়ার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

কমিটি গঠনে শিবির সংশ্লিষ্টদের বাদ দেওয়ার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

ঢাবি প্রতিনিধি: আলোচনার তুঙ্গে থাকা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)ও কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে ও বাইরে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কমিটিতে ছাত্রশিবির সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির আশঙ্কা ঘিরে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা প্রকাশ্যে আপত্তি জানাচ্ছেন এবং তাদের বাদ দেওয়ার জোর দাবি তুলেছেন।

সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দাবি করছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় , যাদের অতীতে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের যেন বাদ দেওয়া হয়।অনেকেই মনে করছেন, আদর্শগতভাবে ভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐতিহ্যের পরিপন্থী হতে পারে।

নাম না প্রকাশ করার শর্তে শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের এক নেতা বলেন ঢাবির কয়েকজন ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন সময়ে দলের ভেতর-বাইরে অনেকের নামে বিগত সময়ে অন্য ছাত্র সংগঠনে যুক্ত থাকার কথা প্রচলিত আছে। অনেক লক্ষণ-ও দেখা যায়। বিশেষ করে যেটিকে এখন ' গুপ্ত ' বিশেষণ দেওয়া হচ্ছে। আমি আশা রাখবো, ন্যূনতম সংশ্লেষ বা অভিযোগ পাওয়া যায়, এমন কেউ যেন দায়িত্বশীল জায়গায় না আসে। নচেৎ তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিতে পারে।আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি। যারা অতীতে অন্য কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বা বিতর্কিত, তাদের অন্তর্ভুক্তি হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।”

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ছাত্রদলের মেধা, আদর্শ ও নেতৃত্বের নিজস্ব বৈশিষ্ট্য আছে যা যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে পরবর্তী জেনারেশন ধারণ করে।এর ব্যতিক্রম হলে সবার চোখে পড়ে।তখনই সন্দেহ তৈরি হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা সবসময় প্রকাশ্য রাজনীতির পক্ষে। ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী গুপ্ত নামধারী ছাত্র শিবিরের বিষয়ে সবসময়ই সোচ্চার।ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এবং বাহ্যিকভাবে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে অভিনয় করে যারা গুপ্ত সংগঠন শিবিরের আদর্শ লালন করে তথা পারপাস সার্ভ করে, বিএনপি এবং দেশের বিরুদ্ধে চলা গভীর ষড়যন্ত্রে যাদের যোগসাজশ রয়েছে তাদের চিহ্নিত করতে হবে যাতে কোনোভাবেই এইসব গুপ্ত ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা ছাত্রদলের নেতৃত্বে আসতে না পারে। বিতর্কিত সংশ্লিষ্টতা নয়, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ত্যাগী নেতৃত্বই কমিটিতে প্রাধান্য পাক এটাই প্রত্যাশা।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক  মল্লিক ওয়াসি উদ্দিন তামি বলেন, একই সাথে দুইটি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার যে গুপ্ত অনৈতিক অপসংস্কৃতি একটি বিশেষ দল শুরু করেছিলো, সেটার অবসান ঘটানো বাংলাদেশের রাজনীতির সকল অংশীদারের কর্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কেন্দ্র করেও যেন এরকম কোন অপসংস্কৃতি যেন বিস্তার লাভ করতে না পারে সেটা নিশ্চিত করা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের প্রাণের সংগঠন সে চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে।

আরও পড়ুন

অন্যদিকে, ছাত্রদলের আরেকটি অংশ বলছে, অতীতের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বর্তমানের সাংগঠনিক অবস্থান ও আনুগত্যকে গুরুত্ব দেওয়া উচিত। তাদের মতে, “কেউ যদি বর্তমানে ছাত্রদলের আদর্শে বিশ্বাসী হয়ে কাজ করতে চায়, তাহলে তাকে সুযোগ দেওয়ার বিষয়টি নেতৃত্বের বিবেচনায় থাকা উচিত।”

এদিকে, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন কমিটি চূড়ান্ত করার আগে তৃণমূলের মতামত নেওয়া হচ্ছে এবং বিতর্কিত নামগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ছাত্রদলের নতুন কমিটি গঠন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, বরং এটি দলটির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও সংবেদনশীলতা—দুটিই বেশি।

বর্তমানে পুরো বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এখন সবার দৃষ্টি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে—তারা কীভাবে এই বিতর্ক সামাল দিয়ে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি উপহার দেন, সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বগুড়ার ৪টি ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়ায় ৮শ’ পিস টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

আলোচনায় রঙ্গন-এ প্রকাশিত নাটক ‘তুমি যখন এলে’

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

এইচএসসি পরীক্ষা কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী