গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনে ১০ মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।
এসময় বিভিন্ন অপরাধে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার উপজেলার বোয়ালিয়া (গাইবান্ধা মোড়) এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।
আরও পড়ুনট্রাফিক পুলিশকে সহযোগিতা করে থানা পুলিশের মোবাইল টিম-১ ও টিম-২। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।
মন্তব্য করুন

_medium_1774872706.jpg)

_medium_1774871615.jpg)

_medium_1774870939.jpg)



