ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৫:৩৫ বিকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে বিজিবি’র হাতে ৫ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন হরিপুর থানা পুলিশ।

তারা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালু গ্রামের শামীমের ছেলে কাজল আলী (২১) ও একই উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল কালামের ছেলে রিফাত আলী (২২), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধর্মগড় কলোনী গ্রামের আব্দুল মুনিরের ছেলে ইমাম (২০), হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও একই গ্রামের তফাজ্জলেন ছেলে আলামিন (২০)।

জানা যায়, গত রোববার দিবাগত রাত পৌনে ১০টায় ৫০/ডি কোম্পানির কাঁঠালডাঙ্গী বিওপির সীমান্ত পিলার ৩৫৯/৫এস এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় গোপন সংবাদে সীমান্তে টহলরত বিজিবি গেরুয়াডাঙ্গী নামক স্থানে ১শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে আটক করে হরিপুর থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, বিজিবির এজাহারের ভিত্তিতে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ধৃত আসামিদের ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে হত্যার প্রধানসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

ম্যানেজার পদে জনবল নেবে আইপিডিসি ফাইন্যান্স