আবারো নাম ভূমিকায় তানিয়া বৃষ্টি
অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন যাবত ব্রেইন টিউমারের চিকিৎসা চলছে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। প্রথমে বাংলাদেশে পরবর্তীতে ঈদের আগে চেন্নাইতে দ্বিতীয় ধাপে তার ব্রেন টিউমারের চিকিৎসা হয়। এরইমধ্যে ঈদ উপলক্ষ্যে তানিয়া বৃষ্টি অভিনীত ‘সুপ্তাদের বাড়ি’ শিরোনামের একটি নাটক প্রকাশিত হয় ইউটিউবে। যাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকে তার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী ও সাবেরী আলম। এছাড়া তানিয়া বৃষ্টির তিন বোনোর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, মাখনুন সুলতানা মাহিমা ও তন্বী মাহমিদ তৃনা।
নাটকটি গত ২৭ মার্চ ইউটিউবে প্রকাশিত হবার পর পারিবারিক গল্পের কারণে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে বিশেষত যারা তানিয়া বৃষ্টির নাটকের নিয়মিত দর্শক এবং তানিয়া বৃষ্টির ভক্ত তারা নাটকটি বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। মেধাবী নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নির্মিম ‘সুপ্তাদের বাড়ি’ নাটকটির গল্প এমন যে বাবা মাকে নিয়ে চার বোনের সুখের পরিবার। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় সুপ্তাদের বাবা ও মা মারা যায়। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। বড় বোন সুপ্তা সেই জটিলতা শেষ করতে গিয়ে পারিবারিকভাবেই সমস্যার সম্মুখীন হন। এগিয়ে যায় গল্প।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ অভিনয় জীবনে অনেক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি আমি। নাম ভূমিকায় খুউব কম নাটকেই কাজ করা হয়েছে। রাফাত ভাইয়ের নির্দেশনায় এই নাটকে কাজ করতে গিয়ে অনেক সময়ই আবেকগে চোখে পানি চলে এসেছিলো। আমি সবসময়ই গল্পের ভেতরে চরিত্রের মধ্য ডুবে গিয়ে কাজ করার চেষ্টা করতাম, এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নাটকটি দর্শক উপভোগ করছেন। একজন অভিনেত্রী হিসেবে এটাই আমার প্রাপ্তি। আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন।’
আরও পড়ুনতানিয়া বৃষ্টি প্রসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত বলেন,‘ সুপ্তাদের বাড়ি শুটিংয়ের সময় শুটিংয়ের প্রাণ ছিল তানিয়া বৃষ্টি। হাসিখুশি মুখের আড়ালে তার শরীরে দানা বেঁধেছে এক ভয়ানক ব্যাধি, সেটা তাকে দেখে একটুও বোঝা যায়নি, এমনকি বোঝেনি সে নিজেও। পুরো শুটিং ইউনিটকে প্রতিদিন পজেটিভ এনার্জি দিয়ে গেছে সে। শুটিং শুরু হয়েছে তানিয়ার শট দিয়ে, শেষ হয়েছে তানিয়ার শট দিয়ে। প্রতিটা মুহূর্তে সে ছিল আমাদের গল্পের সুপ্তা। সুপ্তাদের বাড়ির প্রাণ, বড়ো মেয়ে সুপ্তা আজ অসুস্থ। আলো ঝলমলে সুপ্তাদের বাড়িটাকে তাই ম্লান মনে হয়। আমরা সবাই প্রার্থনা করি সুপ্তা সুস্থ হয়ে বাড়ি ফিরুক। হাসির রোলে পুরো বাড়িটা আনন্দে মেতে উঠুক।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774872419.jpg)
_medium_1774872061.jpg)


_medium_1774794660.jpg)
_medium_1774794160.jpg)


