চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাদিমপুররের কয়রাডাঙ্গা মোড়ে এলাকাবাসী এই তেলবাহী ট্রাক্টর আটক করে পুলিশের খবর দেয় বলে স্থানীয় সূত্রে জান গেছে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তা জব্দ করেন। তেল পাচারে জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংক লরিটিও আটক করা হয়। ট্যাংকলরি ও ব্যারোলে প্রায় ৯ হাজার লিটার অকটেন-পেট্রোল রয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুনআলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য এই তেল বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774871615.jpg)

_medium_1774870939.jpg)



