ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৫:৩৩ বিকাল

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদরাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহটি। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী জানান, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে হত্যার প্রধানসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

ম্যানেজার পদে জনবল নেবে আইপিডিসি ফাইন্যান্স

তিনদিন পর নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার