ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৫:১২ বিকাল

তিনদিন পর নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

তিনদিন পর নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিনদিন পর মাদরাসা ছাত্র মো. আলিফের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, হবিগঞ্জের একটি মাদরাসার আলিম শ্রেণির ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে গাবখান নদীতে গোসল করতে নামে সে। এ সময় সে সাঁতার না জানায় পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তিনদিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনদিন পর নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় : কৃষিমন্ত্রী

আদালতে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আর এস ফাহিম

শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের লাশ

বগুড়ায় স্লিপের মাধ্যমে সিরিয়াল নিয়ে তেল কিনছেন বাইক চালকরা

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না, খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর