ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৪:৪৫ দুপুর

সুন্দরবনে ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

সুন্দরবনে ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র একটি আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সুন্দরবনের সীমান্ত খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ছোট সুমন বাহিনীর একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী  

সুন্দরবনে ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: জ্বালানি বিভাগ

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হাম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী?

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক