ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ১২:১৫ রাত

শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

ছবি: সংগৃহীত, শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের দলের লড়াইয়ে জয় পেয়েছে পেশোয়ার জালমি। রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শরিফুলের দল।

ম্যাচে বল হাতে রিশাদ হোসেন প্রথম দুই ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেন, তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডিকে ফিরিয়ে পান মৌসুমের প্রথম উইকেট। তবে শেষ ওভারে ১৮ রান খরচ করে কিছুটা ছন্দ হারান তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট।

অন্যদিকে, পিএসএলে অভিষেক ম্যাচ খেলেন শরিফুল ইসলাম। শুরুতে বেশ আঁটসাঁট বোলিং করলেও উইকেটের দেখা পাননি বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ৩১ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।

২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পেশোয়ার। ওপেনিং জুটিতে বাবর আজম ও মোহাম্মদ হারিস ৭৮ রান যোগ করেন। বাবর ২৮ বলে ৩৯ এবং হারিস ২৮ বলে ৪৭ রান করে আউট হন।

আরও পড়ুন

মধ্যভাগে রিশাদের আঘাতে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় পেশোয়ার। সামাদ ১১ বলে ৩৩ রান করে ফেরেন, আর ব্রেসওয়েল ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পিন্ডিজ ৪ উইকেটে তোলে ২১৪ রান। ওপেনার ইয়াসির খান ৪৬ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করেন ৩২ বলে ৪১ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে-জ্বালানী 

ঈদের রেশে রংপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

রংপুরে অপরিবর্তিত বাজারদর, মিলছে না স্বস্তি

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চালকের আত্মহত্যা

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য গ্রেফতার