ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো-পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিএনটি পাড়ার মৃত মমতাজের ছেলে মো. মুনসুর (৪৮), শিধইল বম্বুর মৃত আলাউদ্দিনের ছেলে আহসানুর ইসলাম (৩৫) ও সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার আবু তালেব মন্ডলের ছেলে শাহারুল ইসলাম (৫০)।

ওসি আসাদুজ্জামান জানান, গত ২৭ মার্চ ভোরে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান বাদি হয়ে একই তারিখে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ডিবি পুলিশ এই চোর চক্রটিকে ধরতে অভিযানে নামে।

আরও পড়ুন

এরই ধারবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাতে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বাড়ি তল্লাশি করে চুরি হওয়া একটি ট্রান্সফরমার, একটি ট্রান্সমিটার ট্যাঙ্ক সংযুক্ত রাখার হ্যাঙ্গার ও একটি ট্রান্সমিটার ট্যাঙ্কের ভিতর থাকা কয়েলসহ চুরি হওয়া ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

১০ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর আবার কর্মচঞ্চল

ভারতীয় কাস্টমস্ কর্মকর্তার মৃত্যুতে হিলি বন্দরের কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় বিএনপি’র নেতা নিহত

দিনাজপুরের কাহারোলে ঝড়-বৃষ্টিতে ইট ভাটার ব্যাপক ক্ষতি