ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১১:২৪ রাত

ঈদের রেশে রংপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

ঈদের রেশে রংপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

রংপুর জেলা প্রতিনিধি: ঈদের  রেশে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন উৎসব প্রিয় মানুষ। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে রঙিন হয়ে উঠছে ঈদ উৎসব। পরিবার নিয়ে ঘুরতে আসা রেজাউল করিম বলেন, ঈদের বন্ধ শেষ, স্কুলও খুলবে তাই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা।

বাচ্চারা বাঘ, বানর আর জলহস্তী দেখে খুবই আনন্দ পেয়েছে। উৎসব তো ধর্ম-বর্ণ দেখে হয় না এটা মনের প্রশান্তির ব্যাপার। রংপুর চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানান, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পানি পান ও নামাজের ব্যবস্থা এবং বিশ্রামের জন্য রয়েছে পর্যাপ্ত আসন।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ সার্বক্ষণিক রয়েছে। তাছাড়া পুরো চিড়িয়াখানা সিসি ক্যামেরার আওতাভুক্ত। রংপুর চিড়িয়াখানা ছাড়াও তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, রূপকথা থিম পার্ক, চিকলি ওয়াটার পার্ক, প্রয়াস বিনোদন পার্ক, সিটি চিকলি বিনোদন পার্ক, আনান সিটি পার্ক, গঞ্জিপুরে ভিন্নজগত, পীরগঞ্জে আনন্দনগর ও কাউনিয়ায় তিস্তা পার্কসহ আশপাশের জনপ্রিয় কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্যনীয়।

আরও পড়ুন

এসব বিনোদন কেন্দ্রে প্রবেশে গুণতে হচ্ছে শুভেচ্ছামূল্য। এছাড়াও উন্মুক্ত বিনোদন স্পট কালেক্টরেট সুরভি উদ্যান, পুলিশ পার্ক, টাউন হল চত্বর, কাউনিয়া তিস্তা রেলওয়ে সেতু, গঙ্গাচড়া মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্টেও উপচে পড়া ভিড় ছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ঈদসহ পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ কেন্দ্রগুলো মনিটরিং করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের রেশে রংপুরে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

রংপুরে অপরিবর্তিত বাজারদর, মিলছে না স্বস্তি

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চালকের আত্মহত্যা

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

১০ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর আবার কর্মচঞ্চল

ভারতীয় কাস্টমস্ কর্মকর্তার মৃত্যুতে হিলি বন্দরের কার্যক্রম বন্ধ