ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৩:০৫ দুপুর

মেসিকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব : স্কালোনি

মেসিকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব : স্কালোনি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বুয়েনস এইরেসের ‘লা বোমবোনেরা’ স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে তড়িঘড়ি আয়োজিত প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শোনালেন আশার বাণী। স্কালোনি বললেন, ‘মেসিকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব। ফুটবলের স্বার্থেই ওর থাকা উচিত। সব আর্জেন্টাইন তো বটেই, গোটা বিশ্বই ওকে দেখতে চায়।’

২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন মেসি। সেবার তার মতোই বিশ্বকাপ অভিষেক হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। এবারের আসরে নামলেই দুজন গড়বেন টানা ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড। রোনালদো উত্তর আমেরিকায় যেতে কোমর বেঁধে নামলেও আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এখনো দোদুল্যমান। শরীর সায় দিচ্ছে কি না, মন কী চাইছে-সবকিছু মিলিয়েই একটা অস্পষ্ট ধোঁয়াশা।

মেসি নিজে গত সেপ্টেম্বরেই জানিয়েছিলেন, তিনি এগোতে চান ‘দিন মেপে, ম্যাচ মেপে’। বয়সটা ৩৮ ছাড়িয়ে ৩৯-এর ঘরে পড়বে বিশ্বকাপের সময়। তবে এই বয়সেও মেসি মাঠে ফুল ফুটিয়ে চলেছেন। গত ২২ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন ৩-২ ব্যবধানে। মায়ামির হয়ে এ বছর প্রায় প্রতিটি মিনিটই মাঠে ছিলেন। তবে বয়সের ভারে কি কিছুটা ক্লান্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড? স্কালোনির মতে, ‘পুরোটাই নির্ভর করছে ওর মানসিক অবস্থা ও শারীরিক সক্ষমতার ওপর। ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছে। আমাদের কোনো তাড়া নেই।’

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ‘ফিনালিসিমা’ (ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই) বাতিল হওয়ায় কিছুটা বিপাকেই পড়েছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষ দল দুটি র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও (মৌরিতানিয়া ১১৫, জাম্বিয়া ৯১) স্কালোনির জন্য এটিই শেষ সুযোগ শিষ্যদের ঝালিয়ে নেওয়ার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব : স্কালোনি

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক সামরিক অভিযান হিজবুল্লাহর

মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শেষ মুহূর্তে পেনাল্টিতে ইংল্যান্ডকে জিততে দেয়নি উরুগুয়ে

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রংপুরে ঝড়-শীলাবৃষ্টি ফসলের ক্ষতি, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১