ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ১১:৩৪ দুপুর

ছুটির দিনেও ভালো নেই ঢাকার বাতাস

সংগৃহিত,ছুটির দিনেও ভালো নেই ঢাকার বাতাস

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝেমধ্যে বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে। তবে আজ ভোরে বৃষ্টি হলেও শহরটিতে দূষণের মাত্রা তেমন একটা কমেনি।

শুক্রবার (২৭ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৮৭ আর আগেরদিন বুধবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩।

আরও পড়ুন

এদিকে তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির বায়ুমানের স্কোর ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় অবস্থানে থাকা সাউথ কোরিয়ার সিউলের স্কোর ১৭২। এই শহরের বায়ুমানের স্কোরটিও অস্বাস্থ্যকর।
 
ভারতের দিল্লির বাতাসের পরিস্থিতিও প্রায় একই। তৃতীয় অবস্থানে থাকা শহরটির বায়ুমানের স্কোর ১৭০। দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে দেশটির আরেকটি শহর কলকাতার বাতাস কিছুটা ভালো থাকলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
 
১৬৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে সাউথ কোরিয়ার ইনচেওন, ১৬২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৫৮ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে চীনের উহান। এইসব শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।
 
আর নবম অবস্থানে থাকা সাউথ কোরিয়ার বুসানের স্কোর ১৩৪, দশম অবস্থানে থাকা উগান্ডার কামপালা শহরের স্কোর ১১৯। এই দুটি শহরের বাতাস ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ভালো নেই ঢাকার বাতাস

স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‌্যাব

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স

ভিয়েতনামের মাঠে বাংলাদেশের হতাশার হার