কিডনি বেচাকেনা চক্রের সদস্য বিমানবন্দরে আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের সদস্য জুনায়েদ হোসেন খান লিংকনকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সিটি-এসবির তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। এক ভিকটিমের অভিযোগে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর জুনায়েদ ৫ লাখ টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে রাজি করান এবং তাকে পাকিস্তানে পাঠানোর চেষ্টা করেন।
আরও পড়ুনজিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভিকটিম ও আসামিকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি বাংলাদেশ থেকে লোকজনকে প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে কিডনি বিক্রি করত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1774537826.jpg)


_medium_1774530031.jpg)

_medium_1774530974.jpg)