ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০২:৩৬ রাত

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

ছবি: সংগৃহীত, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্কপ্রায় চার সপ্তাহের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান, যা তেহরান ‘একতরফা ও অন্যায্য’ বলে উল্লেখ করেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শান্তি আলোচনার বাস্তবসম্মত কোনো পরিকল্পনা এখনো নেই, তবে কূটনীতির পথ বন্ধ হয়নি। তাসনিম জানিয়েছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ জবাব পাঠানো হয়েছে এবং এখন তারা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায়।

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তাদের ন্যূনতম শর্ত পূরণ হয়নি এবং এতে মূলত ওয়াশিংটন ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি তারা শর্ত দিয়েছে—আগ্রাসন ও গুপ্তহত্যা বন্ধ, ভবিষ্যৎ যুদ্ধ বন্ধের নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং অঞ্চলের সংঘাত (বিশেষত লেবানন) বন্ধ করতে হবে।

আরও পড়ুন

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় ‘আন্তরিক’ হওয়ার আহ্বান জানিয়ে দাবি করেছেন, তেহরান একটি চুক্তির জন্য আগ্রহী।

ইরান আরও অভিযোগ করেছে, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য রয়েছে—বিশ্বে শান্তির ভাবমূর্তি তৈরি, তেলের দাম নিয়ন্ত্রণ এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

এগার বছর পর মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন: এএসআইকে চোর

বাসডুবিতে হাফেজা হওয়া হলো না আয়েশা সিদ্দিকার, থামতে হলো ১৮ পারাতেই