বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
মফস্বল ডেস্ক : বগুড়ার সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার রমনা থানা এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
শরিফুল ইসলাম জিন্নাহ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বগুড়া-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
আরও পড়ুনতিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় জিন্নাহ পলাতক ছিলেন।
ডিবি কর্মকর্তা আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন



_medium_1774552763.jpg)
-Picsart-AiImageEnhancer (1)_medium_1774552083.jpg)


_medium_1774559610.jpg)

