ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৯:১৩ রাত

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

ছয় সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন– রাজবাড়ীর জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।

আরও পড়ুন

তদন্ত কমিটিকে সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুক্তিযোদ্ধাদের কোনভাবেই ছোট করার সুযোগ নেই : সমাজ কল্যাণমন্ত্রী

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড

স্বাধীনতার ৫৫ বছরেও প্রকৃত স্বাদ পায়নি জনগণ: সিবগাতুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার