পাকিস্তানকে হারাল ভারত, সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশ। এবার ভারতের জয়ে সেই পথ পুরোপুরি নিশ্চিত হলো। পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিয়েছে ভারত।
মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানকে সহজেই হারায় ভারত। এই জয়ে গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।
এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অভিষেকেই জোড়া গোল করে নজর কাড়েন তরুণ ফুটবলার রোনান সুলিভান। সেই জয়েই শেষ চারে ওঠার ভিত্তি তৈরি হয়েছিল।
আরও পড়ুনগ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে শনিবার বিকেলে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপের বিপক্ষে। আর পরাজিত দলকে মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের।
মন্তব্য করুন








_medium_1774530974.jpg)
