ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৫:৪৮ বিকাল

পূর্বসূচি ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

পূর্বসূচি ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো সফরই থাকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী। কোথাও যাওয়ার আগে শুরু হয় ব্যাপক প্রস্তুতি—নিরাপত্তা জোরদার, প্রশাসনিক তৎপরতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনাগোনায় তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। এ ধরনের আয়োজন ছাড়া প্রধানমন্ত্রীর হঠাৎ উপস্থিতি খুব একটা দেখা যায় না।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে ভিন্নধর্মী কিছু পদক্ষেপ নিয়ে আলোচনায় আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা সাবেক ফুটবলাররা। লাল দল ও সবুজ দল- এই দুই ভাগে ভাগ হয়ে তারা মাঠে পরস্পরের বিপক্ষে লড়াই করবেন। দুই দল মাঠে হাজির হয়ে গিয়েছিলো আগেই। ডাগআউটে প্রস্তুতি নিচ্ছিলো খেলা শুরুর জন্য।

এমন সময়ই হঠাৎ মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে আসার জন্য তার কোনো সূচি নির্ধারিত ছিল না। এমনকি তিনি যে মাঠে আসতেছেন, এমন কথাও আগে থেকে কেউ জানায়নি। তার সাথে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন

হঠাৎ করেই ভিআিইপি গেট দিয়ে সরাসরি মাঠে ঢুকে তিনি চলে যান ডাগআউটে। সেখানে গিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হোন। হ্যান্ডশেক করেন। এরপর স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে গিয়ে অবস্থান নেন ভিআইপি লাউঞ্জে।

প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওযার পর তারেক রহমান এই প্রথম ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে আগমন করলেন এবং সেটা হঠাৎ করেই। স্টেডিয়ামে অবস্থান করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাল দল ও সবুজ দলের খেলা উপভোগ করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বসূচি ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

গণরায়কে ভূলুণ্ঠিত করে সরকার সামনে এগোতে চায়: আসিফ মাহমুদ

আপনি একজন 'টক্সিক' সহকর্মী কিনা? লক্ষণগুলো মিলিয়ে নিন

কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি: বিদ্যুৎমন্ত্রী

ভারতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৩

ঢাকায় নিয়োগ দেবে আড়ং, থাকছে না বয়সসীমা