ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০৮:৩৯ রাত

বগুড়ার নন্দীগ্রামে ঈদযাত্রা ঘিরে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি বাস কাউন্টারে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ঈদযাত্রা ঘিরে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি বাস কাউন্টারে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফেরত উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নন্দীগ্রাম পেীরসভার বাসস্ট্যান্ড এলাকায় ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় অভিযান চলাকালে বাস কাউন্টারে খোঁজ নিয়ে একটি বাসের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় নন্দীগ্রামে বাসস্ট্যান্ড এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে রনবাঘা বাসস্ট্যান্ড এলকায় শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরণের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে ঈদযাত্রা ঘিরে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি বাস কাউন্টারে জরিমানা

অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, এইচএসসি পাসেই আবেদন

পদ্মায় বাসডুবি : ২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার

যাত্রীসহ নদীতে বাস: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত : দ্রৌপদী মুর্মু