চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া নয়া পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল বকেয়া (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা ইফতেখার মাহবুবের স্ত্রী।
জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য নামার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা গোড়ালির ওপর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
আরও পড়ুনস্থানীয়রা তাকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774380207.jpg)






