হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন
শিগগিরই আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশনের মগবাজার ব্যতীত অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন—ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপির উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন—ইনশাআল্লাহ।’
এর আগে গতকাল মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে ছিল নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীনের দেশছাড়ার ঘোষণা।
ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’
আরও পড়ুনমঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে দেশছাড়ার ঘোষণা দেন নবীন ফ্যাশনের মালিক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







