ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০২:২৮ রাত

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত, বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন।

স্বজনদের অভিযোগ, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় কুমিল্লার বাঙ্গরা এলাকার গাঙ্গেরকুটে ফেলে রেখে যায়। উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বাবার দাবি, মাদক ও অপরাধবিষয়ক কনটেন্ট তৈরির কারণে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন