ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৩:৫৭ দুপুর

সাকিবের জন্মদিনে আবেগঘন বার্তা মুশফিকের

সাকিবের জন্মদিনে আবেগঘন বার্তা মুশফিকের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের জন্মদিন ঘিরে সতীর্থদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আবেগময় বার্তা।

কয়েক মাস আগে সাকিব দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আবারও সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ওই সিরিজে সাকিব খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জন্মদিন উপলক্ষে ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, দেশের কোটি ভক্তের মতো তিনিও চান-সাকিব নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলুন দেশের মাটিতেই। ভাই হিসেবে এই প্রত্যাশা তার ব্যক্তিগতও। শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, ‘শুভ জন্মদিন, সাকিব-বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।’

আরও পড়ুন

এদিকে মাঠের বাইরেও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। ব্যক্তিগত একটি মামলা নিয়ে তাকে নিজেকেই লড়তে হচ্ছে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছেন, ৫ আগস্টের পর অন্যান্য মামলার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের জন্মদিনে আবেগঘন বার্তা মুশফিকের

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ৮০ লাশ উদ্ধার

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের