ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০২:২০ দুপুর

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজের দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং দিনের শুরুতেই উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দফতরে এসেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন। এরপর তিনি তার নিয়মিত দাফতরিক কাজ শুরু করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরও পড়ুন

প্রথম কার্যদিবসের কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী

অনুমতি নিয়েই পিএসএলে মুস্তাফিজ-রিশাদরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি দিবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে ফ্রান্সের কোচ হয়েই ফিরছেন জিদান