ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০২:৫১ দুপুর

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি জামায়াতের

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি জামায়াতের, ছবি: সংগৃহীত।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের শীর্ষ নেতারা সভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি জামায়াতের

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৫

কুয়েতে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত

আরেক অর্জনে পেলেকে টপকে গেলেন মেসি

ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের, জরুরি বৈঠকের ডাক নেতানিয়াহুর