ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০১:৩০ দুপুর

অবশেষে ফ্রান্সের কোচ হয়েই ফিরছেন জিদান

অবশেষে ফ্রান্সের কোচ হয়েই ফিরছেন জিদান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের। সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

৫৩ বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। আর শেষ পর্যন্ত সেটি সত্য হলে ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বপালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যত কোচ হিসেবে দেখা হচ্ছিল।

খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। তিনি ১৯৯৮ সালে জিতেছেন ব্যালন ডি’অর এবং তিনবার (১৯৯৮, ২০০০ ও ২০০৩) হয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তার নেতৃত্বেই ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতে এবং ২০০৬ সালে রানার্স-আপ হয়।

আরও পড়ুন

তবে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে বুকে হেডবাট করে লাল কার্ড দেখায় বিতর্কিতভাবে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, যা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে বিবেচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ফ্রান্সের কোচ হয়েই ফিরছেন জিদান

মধ্যপ্রাচ্য সরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

নাটোরের লালপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ার সান্তাহারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ইরানের ‘কদর’ ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে বিপর্যস্ত ইসরায়েল 

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত