ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ১২:৫১ দুপুর

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, দুজনের মৃত্য

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, দুজনের মৃত্য

চট্টগ্রামের টেরিবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয় হয় বলে জানান সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুইজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিন সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

সংস্থাটি বলছে, আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার সংবাদ প্রাপ্তির পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ