ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৩৪ রাত

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
 
 
লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে।
 
 
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এ জরুরি সভার আয়োজন করেছে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম।
 
 
আলোচনায় অংশ নিয়ে নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্র কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।
 
অধিবেশনে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এ সংকট সমাধানের আহ্বান জানায়। এ সময় নিরাপদ নৌ-বাণিজ্য নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেয় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বগুড়ায় ইফতার মাহফিলে সম্প্রীতির বন্ধন দৃঢ় করলো দৈনিক করতোয়া 

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

ভারতে শাকিরার কনসার্ট হঠাৎ স্থগিত

যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : মার্কিন গোয়েন্দা