ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ১০:৩৩ দুপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে যান চলাচল করছে। এতে করে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এমন চিত্র দেখা গেলে।

গতকাল বুধবার (১৮ মার্চ)  দিবাগত রাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত সড়কে থেমে থেমে চলছে যানবাহন। গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে এই ধীরগতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্য। 

এদিকে,পরিবহন সংকটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে করে অনেকে বাড়ি ফিরতে দেখা গেছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, অতিরিক্ত চাপ ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পুলিশ কাজ করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
 
অপরদিকে, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর (২৮) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার বাসিন্দা।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন সাগর। নগরজালফৈ এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ভারি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। একদিন আগের তুলনায় বুধবার ৪ হাজার ৬৪১টি বেশি যানবাহন পার হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ