ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১১:৩৩ রাত

বগুড়ার কাহালুতে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

বগুড়ার কাহালুতে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কাহালু উপজেলা ও পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ত্রাণের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন এমপি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুালাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কাহালু থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৫শ’ দুস্থ ও অসহায়ের মাঝে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ